অপরূপ নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত, পাহাড়ঘেরা, বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তিলোত্তমা বন্দরনগরীর উপকণ্ঠে বোয়ালখালী পৌরসভা। অনেক প্রতিভাশালী ব্যক্তির সূতিকাগার এ অঞ্চলের পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় আধুনিক শিক্ষার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরীর মাত্র চার কিলোমিটার দুরত্বে এটির অবস্থান।
পশ্চিম কধুরখীল এলাকার কয়েকজন আত্মোৎসর্গিত ব্যক্তির ঐকান্তিক আগ্রহ, সদিচ্ছা ও অক্লান্ত পরিশ্রমের অনবদ্য ফসল তিল তিল করে গড়ে উঠা আজকের এ প্রতিষ্ঠান। তাঁদের এ অবদান চিরস্মরনীয়।
শিক্ষার বিকাশ ও কুসংষ্কারের অন্ধকার দূর করার
প্রত্যয়ে ১৯৬৩ইং সনে এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয়। প্রাথমিক পর্যায়ে এটি জুনিয়র
স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তারপর অনেক চড়াই উৎরাই অতিক্রম করে ১৯৭০ সালে
শিক্ষাবোর্ড কর্তৃক পূর্ণাঙ্গ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ২০০৬ সালে
ভোকেশনাল / কম্পিউটার ও কারিগরি শিক্ষা চালু হয় এবং ২০১৫ সালে এখানে একাদশ শ্রেণি
কার্যক্রম চালু করা হয়।
রাষ্ট্রীয় শিক্ষানীতির অভীষ্ট বাস্তবায়নে
প্রতিষ্ঠালগ্ন হতে এখানে সমসাময়িক কলাকৌশল অনুসরণ করা হয়। এজন্য ডিজিটাল শিক্ষা
কার্যক্রম চালু আছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এ প্রতিষ্ঠান হতে শিক্ষা অর্জন করে অনেক গুণী ব্যক্তি জাতীয় ও আন্তর্জাতিক
ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন।